নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় ক্ষুব্ধ পার্থ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০০: ৫৪
নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় ক্ষুব্ধ পার্থ

ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বিএনপির উদ্দেশে তিনি বলেছেন, ‘এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোনো বিকল্প নাই।’

শনিবার (১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন পার্থ।

এর আগে দুপুরে শহরের নতুন বাজার বিজেপির জেলা কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিকসহ বিএনপি ও বিজেপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

পার্থ পোস্টে লিখেছেন, ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনি মিছিল হয়। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে। জোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয় তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪ থেকে ৫ শতাধিক বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশাজনক এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরো লিখেছেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে। অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোনো বিকল্প নাই।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement