মিথ্যা আশ্বাসে কাউকে ভোট না দেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৫: ৩২
রোববার সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচার চালান নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
রোববার সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচার চালান নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণঅভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না। আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠা ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য। আপনারা কোনো মিথ্যা আশ্বাসে কাউকে ভোট দেবেন না।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারে ভোটারদের প্রতি এ আহ্বান জানান তিনি।

নাহিদ বলেন, একটি পক্ষ কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু তাতে সফল হচ্ছে না। আপনারা সৎ, যোগ্য প্রার্থীদের নির্বাচিত করুন।

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যাকেই ভোট দিন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।

এনসিপির আহ্বায়ক বলেন, আপনারা যাতে কোনো কিছুর বিনিময়ে, কোনো সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে ভোট না দেন। আপনারা চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন— যিনি সত্যিকার অর্থেই আপনারা এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
মিথ্যা আশ্বাসে কাউকে ভোট না দেয়ার আহ্বান নাহিদ ইসলামের