‘একান্ত প্রয়োজনে’ মালয়েশিয়া সফর বাতিল, দেশে ফিরছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় ছয় দিনের সফরে গেলেও নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। অস্ট্রেলিয়ায় চার দিনের কর্মসূচি শেষ করে ‘একান্ত প্রয়োজনে’ মালয়েশিয়ায় এক দিনের সফরটি বাতিল করেছেন তিনি। বর্তমান সংকট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়টি সামনে রেখে সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে।
অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হন শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার অস্ট্রেলিয়া ত্যাগের বিষয়টি জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ানির্ধারিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় চার দিন এবং মালয়েশিয়ায় দুই দিন অবস্থানের কথা ছিল জামায়াত আমিরের। এ সময় দেশ দুটির উচ্চপর্যায়ের সরকারি ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও তার অংশ নেওয়ার কথা ছিল।
সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টেও জানিয়েছেন শফিকুর রহমান। সেখানে তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম। একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করলাম। ইনশাআল্লাহ, নিকট ভবিষ্যতে প্রবাসী ভাই-বোনদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাৎ করার আশা রাখি।’









-2612d5-256x144.webp)




