আমেরিকার চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা হয়নি: জামায়াত আমির

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৬, ২১: ৫৬
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

আমেরিকার চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জামায়াতে ইসলামীর সঙ্গে কথা বলেননি বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টাই আমাদের সঙ্গে কথা বলেননি। একটা শব্দও বলেননি। এই বিষয়ে আগেও দায়িত্ব নিয়ে বলেছি, এখনও বলছি।

শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে একটি সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় জামায়াত আমির বলেন, ভালো কাজ সরকারি দল, বিরোধী দল একসঙ্গে করলে দেশের উন্নয়ন হবে। জনগণের মধ্যে আস্থা তৈরি হবে। আমরা সেই আস্থা তৈরিতে কাজ করতে চাই। আমরা শুধু বিরোধীদল হিসেবে কাগজে কলমে কিংবা সংসদে থাকতে চাই না। আমরা জনগণের কথা বলতে চাই।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াত নির্বাচনমুখি দল। আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা স্থানীয় সরকারের সব নির্বাচনে অংশ নেব, তবে এই স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে সংশয় রয়েছে।

তিস্তা চুক্তি বিষয়ে শফিকুর রহমান বলেন, পদ্ধা ব্যারেজ হচ্ছে, সেই বিষয়কে অভিনন্দন জানাই। তবে তিস্তাকে বাদ দিয়ে নয়। তিস্তা মহাপরিকল্পনা চাই। এ বিষয়ে আমরা কথা বলছি। তিস্তা মহাপরিকল্পনা করতেই হবে।

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন বিষয়ে শফিকুর রহমান বলেন, শুধু পশ্চিমবঙ্গে নয়, দুনিয়ার যেখানেই মানবতার বিরুদ্ধে এই অপকর্ম হবে, সেখানেই আমাদের নিন্দা থাকবে। শুধু ধর্মীয় পরিচয়ে কেউ কাউকে আঘাত করার অধিকার এই দুনিয়া কাউকে দেয় নাই। কোনো সংবিধানও দেয়নি।

রাজনীতি/এসআই

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement