ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকায় আগামীকাল শনিবার (১৯ জুলাই) অনুষ্ঠেয় সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এসব ট্রেন রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে একবার করে চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ের ভিন্ন ভিন্ন তিনটি চিঠিতে এসব তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য ১৮ জুলাই (শুক্রবার) রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন হতে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং ১৯ জুলাই (শনিবার) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন হতে ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া জন্য অনুরোধ করা হয়েছে।
জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন হতে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা স্পেশাল ট্রেন পরিচালনা করতে সিএমই (পশ্চিম) রাজশাহীর মত রয়েছে বলে চিঠিতে জানানো হয়৷
প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়, ট্রেনটি শুক্রবার দিবাগত রাত ১টায় রাজশাহী ছেড়ে ঢাকা পৌঁছাবে ভোর ৬টায়। শনিবার রাত ৮টায় ঢাকা ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ১টা ১৫ মিনিটে। উভয়পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহরোড স্টেশনে যাত্রাবিরতি থাকবে। এই অবস্থায় এক জোড়া স্পেশাল ট্রেন প্রচলিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে।
আরেক চিঠিতে বলা হয়, ঢাকা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ৭৭৫/৭৭৬ ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল সাড়ে ৯টায়। সমাবেশ শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সিরাজগঞ্জ বাজার পৌঁছাবে ভোররাত ৩টা ৩০ মিনিটে।
এছাড়া বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার প্রস্তাবনাটি অনুমোদিত হয়েছে।
এদিকে শনিবারের ওই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াত। সমাবেশে কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১ দিন আগে
বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে
৩ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
৩ দিন আগে