প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে ‘মবতন্ত্রের’ পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা যে ডেমোক্রেসির জন্য আন্দোলন করেছিলাম, আজ বাস্তবে দেখতে পাচ্ছি, সেটা রূপ নিচ্ছে মবক্রেসিতে।’
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততা’র প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে দমন করতে চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর আমরা তাদের সাফল্য কামনা করেছি, বিভিন্নভাবে সহযোগিতাও করেছি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, গণ-অভ্যুত্থানের শক্তিকে নানা কৌশলে চ্যালেঞ্জ করা হচ্ছে।’
জাতীয় ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতন্ত্রের পথে উত্তরণের যে ঐক্য গড়ে উঠেছে, তা যেকোনো মূল্যে অটুট রাখতে হবে। এই ঐক্যই দেশের ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে।’
সরকারের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘নির্বাচন বিলম্বিত করতে যে ষড়যন্ত্র চলছে, তা যেন প্রশ্রয় না পায়। জনগণের মনে যাতে এ প্রশ্ন না জাগে যে সরকার কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতে চাইছে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে