বিপ্লব ও সংহতির দিবসের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের ঢল
-f1a2a3-480x270.webp)
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন তারেক রহমান। পরে তিনি নিজেও শোভাযাত্রায় যোগ দেন।
দলের এ কর্মসূচি ঘিরে কাকরাইল মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত সড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পুরো এলাকায় মানুষের ঢল নামে।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন তারা। অনেকের পরনে ছিল বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি।
শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্ব পান জিয়াউর রহমান। এর কিছুদিন পর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটে। ওই সময় জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়।
একই বছরের ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান ঘটে। এ সময় বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এরপর তিনি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
দীর্ঘ ১৮ বছর পর এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হচ্ছে।


-67bd15.jpg)







-056651.jpg)


-b446b8-256x144.webp)

