গুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

গার্মেন্টস বা শিল্পখাতের সাম্প্রতিক শ্রম অসন্তোষে বিরোধী রাজনৈতিক দলের সমর্থনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেছেন, এই সমর্থনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে গোপন বা 'গুপ্ত' শক্তির নতুন সখ্যতার বিষয়টি দেশবাসীর কাছে স্পষ্ট ও প্রমাণিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পার্শবর্তী দেশের উসকানিতে পরিকল্পিতভাবে কৃত্তিম সংকট তৈরী করার জন্য শিল্পখাতে এই পরিস্থিতি তৈরী করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সব ধরনের চক্রান্ত রুখে দেওয়া হবে। পাশাপাশি তিনি স্পষ্ট বার্তা দেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারী শক্তি যদি কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা চালায়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কঠোর হস্তে দমন করবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad