এবার বিএনপিতে যোগ দিলেন এলডিপির রেদোয়ান

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে যোগ দিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদানের ঘোষণা দেন তিনি।
এর আগে, গত ৮ ডিসেম্বর বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিয়েছেন। নিজের দল বিলুপ্ত ঘোষণা করে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন।
গত ২২ ডিসেম্বর ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাও নিজের ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।


















