দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে
বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

১৭ বছর পর দেশে ফেরায় অভ্যর্থনা জানাতে আসা দেশবাসী, দলীয় নেতাকর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যকমীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর সুদুর লন্ডন থেকে স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট নামে খ্যাত মহাসড়কে অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজীরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী যেন জনসমুদ্রে পরিণত হয়।

এতে আরো বলা হয়েছে, অভ্যর্থনা জানাতে আসা দেশবাসীকে তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ছাড়া অভ্যর্থনা জানাতে আসা ঢাকা মহানগরীসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতা ও কর্মীদের তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

অভ্যর্থনা কার্যক্রমকে সুচারুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আজকের এই অভ্যর্থনা অনুষ্ঠানে কর্তব্যরত সকল গণমাধ্যমের সাংবাদিকদের তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিভিল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, এসএসএফ, পিজিআর, বিজিবি, আনসার বাহিনী, সিএসএফসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ছাত্র, জনতা, শ্রমিক এবং সকল শ্রেণি পেশার জনগণ ও সকল গণমাধ্যমকর্মীদের প্রতি তারেক রহমান আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement