আগুন নিয়ে খেলা নিষিদ্ধ দলটিকে সময়োচিত জবাব দেওয়া হবে: মীর শাহে আলম

নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে এবং আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে বিবেচিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন ‘আগুন নিয়ে খেলা নিষিদ্ধ দলটিকে সময়োচিত জবাব দেওয়া হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ নির্বাচনি এলাকায় প্রায় ৪ হাজার নিমগাছ, টিউবওয়েল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ‘নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আগুন নিয়ে খেলে, আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে বিবেচিত হয়েছে। সময় নেওয়া হচ্ছে এরপর সময়োচিত জবাব দেয়া হবে।’
তিনি বলেন, ‘আগামী ৫ ডিসেম্বর বগুড়ার মোকামতলা উপজেলা, পৌরসভা, ও মোকামতলা থেকে জয়পুরহাট হয়ে হিলি পর্যন্ত ৬ লেন রাস্তায় উন্নতিকরনের কাজের ভিত্তিপ্রস্তর করা হবে।’
তিনি তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে উপস্থিত সবার দোয়া চেয়ে সব ধরনের উন্নয়নের আশ্বাস দেন।








-7a5f7f-256x144.webp)



