মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ্র উপস্থিত ছিলেন।
এর আগে রাজধানীর তিনশ ফিট এলাকায় গণসংবর্ধনায় জনগণের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, রাব্বুল আলামীনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামীনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি।
অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন। যাতে আল্লাহ উনাকে তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন।

















