খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, অসংখ্য নির্যাতনের মধ্যেও যার অটল মনোভাবকে দমানো যায়নি, তার নাম খালেদা জিয়া। তাকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে। দেশবাসী দোয়া করছেন, তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসতে পারেন।

তিনি আরও জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। একই সঙ্গে তিনি জানান, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবং এতে ভার্চু্যয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসায় ইতোমধ্যে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা যুক্ত হয়েছেন। বুধবার রাতে চীনের চারজন বিশেষজ্ঞ এভারকেয়ার হাসপাতালে এসে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

সবশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: রিজভী