চট্টগ্রামে তরুণদের সঙ্গে তারেক রহমানের ‘ইয়ুথ পলিসি’ সংলাপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১০: ৫৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ইয়ুথ পলিসি’ শীর্ষক বিশেষ সংলাপে যোগ দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারুণ্যের ভাবনা ও প্রত্যাশাকে গুরুত্ব দিতেই এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে বিএনপি।

এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ দুই দশক পর নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম এখন ব্যানার-ফেস্টুনে সুসজ্জিত।

আজকের এই সংলাপে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধিরা সরাসরি চেয়ারম্যানের সামনে তাদের নীতি-নির্ধারণী মতামত তুলে ধরেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement