ঢাকার আসনগুলোতে বিএনপির প্রার্থী হলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি।
সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেন।
ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমান উল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ নবী উল্লাহ নবী, ঢাকা-৫ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৬ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ (ঘোষণা হয়নি), ৮-আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-৯ ও ঢাকা-১০ (ঘোষণা হয়নি), ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ (ঘোষণা হয়নি), ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক, ঢাকা-১৭ ও ঢাকা-১৮ (ঘোষণা হয়নি), ঢাকা-১৯ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন ও ঢাকা-২০ কোনো প্রার্থী ঘোষণা হয়নি।


















