ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: আমীর খসরু

ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশ একটি অতিনিয়ন্ত্রিত দেশ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে হবে এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। কাউকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না।

বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ১৫তম গ্যাপেক্সপো-২০২৬ ও গার্মেনটেক বাংলাদেশ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজন রয়েছে বলেও মত দেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, “ব্যবসা সহজ করা ও খরচ কমানোর লক্ষ্যে ভবিষ্যতে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি আমলাতন্ত্রের সরাসরি যোগাযোগ কমানো হবে এবং সব কার্যক্রম ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।"

এ সময় তিনি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে: আমীর খসরু