মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৪: ৫৭
এলিজা জামান। ছবি: সংগৃহীত
এলিজা জামান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।

সোমবার (২৬ অক্টোবর) দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তার নাম ঘোষণা করা হয়।

এর আগে গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়।

এলিজা জামান বর্তমানে পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বেও রয়েছেন।

পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা সর্দার সুলতান মাহমুদ সাবেক সংসদ সদস্য।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad