আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর গোপন সম্পর্কের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ ছিলো একটি অপপ্রচারকারী দল। আর তাদের সঙ্গে যুক্ত হয়েছে গুপ্ত দল। গুপ্তদের সঙ্গে অপপ্রচারে কেউ পারছে না।’

ইদানীং রাজনৈতিক অঙ্গনে চলা বিভিন্ন বক্তব্যের দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, "আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল, আর তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে একটি গুপ্ত দল। এই গুপ্তদের অপপ্রচারের কাছে কেউ পেরে উঠছে না।"

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই।’

ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড বিতরণ কারণে ৫ শতাংশ দারিদ্র্য কমে যাবে।’

এসময় তিনি আরও বলেন, ‘নিরাপদে হিন্দু ধর্মালম্বীরা উৎসব পালন করেছে। বিদেশীরা অংশ নিয়েছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad