পিআর বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করি: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ঢাকা শহরে আর যাওয়া যায় না। এই রাস্তা বন্ধ ঐ রাস্তা বন্ধ। আন্দোলন আর আন্দোলন। তাকে এত ব্যতিব্যস্ত করার কোনো মানে আছে? যারা করতেছে, তাদের একটাই উদ্দেশ্য নির্বাচনটা যাতে না হয় তার ব্যবস্থা করা। জনগণ ভোট দিতে চায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখানে আমরা কোনো আপোশ করব না। এজন্য এখন ওইসব পিআর বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করি। সেই জিতবে- মানুষ যাকে ভোট দেবে, যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে। তখন আমরা এই সমস্যাগুলো সমাধান করব।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, 'হাসিনা চলে যাওয়াতে মানুষ এখন শান্তির নিশ্বাস ফেলছে। আমরা চাই নির্বাচনটা হোক শান্তিতে, সুন্দরভাবে। সেই নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটি পথ আমরা খুঁজে পাব।'

তিনি বলেন, '১৫ বছর ধরে আমরা একটিমাত্র বিষয়ের জন্য লড়াই করে যাচ্ছি— আমাদের ভোটের অধিকার ফিরে পেতে। আমি ব্যক্তিগতভাবে ১১ বার জেলে গেছি, সাড়ে তিন বছর কারাভোগ করেছি। আমাদের একটাই দাবি— জনগণ যেন নিজে ভোট দিতে পারে, যাকে খুশি তাকে বেছে নিতে পারে।'

ভুট্টা আমদানি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'ভুট্টা নাকি ভারতসহ বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে। অথচ আমাদের কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। বাইরে থেকে আনা সরকারের বড় ভুল সিদ্ধান্ত। কৃষককে তার ফসলের সঠিক মূল্য দিতে হবে।'

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি। তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছি সবার কাছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, 'কয়েকটি দল পিআর পিআর বলে চিৎকার করছে। কিন্তু জনগণ কি জানে পিআর কী? আমরা এক ব্যক্তি এক ভোটে বিশ্বাস করি। আমি কাকে ভোট দেব, সেটা আমি জানব— এটিই প্রকৃত গণতন্ত্র। কিন্তু পিআর ব্যবস্থায় আমি জানব না আমার ভোট কোথায় যাচ্ছে। দলকে ভোট দেব, কিন্তু ব্যক্তিকে চিনব না— এটা তো সর্বনাশ! জনগণই দেশের মালিক, তারাই সিদ্ধান্ত নেবে পিআর হবে কি হবে না।'

তিনি বলেন, 'আমরা চাই আগামী নির্বাচনটা হোক, জনগণের ভোটে হোক। সবাই মিলে নির্বাচন করি, যারাই জিতবে তারা সরকার গঠন করুক। এরপর আলোচনা হোক দেশের ভবিষ্যৎ নিয়ে। আমরা আর মারামারি চাই না, আর প্রাণ দিতে চাই না। বাচ্চাদেরও যেন প্রাণ দিতে না হয়।'

সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে