সোহরাওয়ার্দী হলের ফলে কারচুপির অভিযোগ, অবরুদ্ধ চবির সহউপাচার্য

চবি প্রতিনিধি
চবির প্রকৌশল অনুষদ ভবনের সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোল হয়। পরে সহউপাচার্য অধ্যাপক কামালকে অবরুদ্ধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের ফলে কারচুপির অভিযোগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে প্রকৌশল অনুষদ ভবনে অবরুদ্ধ করে রেখেছেন।

বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে প্রকৌশল অনুষদ ভবনের সামনে হট্টগোল শুরু হয়। দিবাগত রাত পৌনে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হট্টগোল চলছিল। এর মধ্যে পুলিশ হাজির হয়ে অধ্যাপক কামালকে উদ্ধার করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের ঘোষিত ফলে দেখা যায়, ছাত্রশিবির সমর্থিত প্রার্থী নেয়ামত উল্লাহ এক হাজার ২০৬ ভোট পেয়ে ভিপি পদে জয়ী হয়েছেন। তার চেয়ে মাত্র ৩ ভোট কম পেয়েছেন ছাত্রদলের প্রার্থী জমাদিউল আওয়াল, তার ভোট এক হাজার ২০৩টি।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, তাদের প্রার্থীকে কারচুপির মাধ্যমে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তারা বিশেষভাবে উল্লেখ করেন প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষের কথা, যেখানে দর্শন ও সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা ভোট দিয়েছে। এ কক্ষে ছাত্রদলের প্রার্থী জমাদিউল আওয়াল পেয়েছেন মাত্র ৩ ভোট। এ ফল মেনে নিতে পারছেন না ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যাপক কামাল ফল সোহরাওয়ার্দী হলের ফল ঘোষণার পর চলে যেতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করেন। তার কাছে ৩১২ নম্বর কক্ষের ভোট পুনরায় গণনা করার দাবি জানান। এ সময় অধ্যাপক কামাল তাদের চাকসু নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বললেও তারা মানেননি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ আগস্ট, বিরোধী দলের ৫ পদ এখনো শূন্য

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।

১৫ ঘণ্টা আগে

‘কিছুই বদলায়নি’, রাষ্ট্র-প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’

১৫ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

১৯ ঘণ্টা আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

১ দিন আগে