দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে: উপদেষ্টা নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশ একটা সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্লনা অনেকেরই রয়েছে। মানুষ সতর্ক রয়েছে, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।

শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ করার প্রশ্নই উঠে না। বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সমস্য হয়েছে, সেটিকে ফুলিয়ে বড় করা হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা অভ্যন্তরীণ সমস্যা, এটি অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পুনবার্সন প্রসঙ্গে তিনি বলেন, সরকার পুনবার্সন কার্যক্রম দ্রুত শেষ করতে চায়। ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এই দুটি বিষয়কে প্রাথমিকভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

১ দিন আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

১ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

১ দিন আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

১ দিন আগে