নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাকে বহন করা পুলিশের গাড়ি বহরে ও কর্মী সমর্থকদের ওপর দুর্বৃত্তরা হামলা করে।
গোড়াই মিলগেট এলাকায় উত্তরবঙ্গগামী লোবেটের সঙ্গে ধাক্কায় পিকআপটি উলটে যায়। এতে চালকসহ পিকআপে থাকা তিনজন নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় চালক লোবেট গাড়ি নিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিয়ে দায় স্বীকার করেছেন মেয়ে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক মেয়েকে আটক করে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিল। এ সময় তার সাথে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে ৫৪ জনকে আটক করেছে পুলিশ। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি।
গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা। এর আগে দগ্ধ বাকি চারজনই মারা যান।
গাজীপুরের বাসন সড়ক এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোববার (৪ মে) রাতে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাসায় অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানার পুলিশের চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হলেও শনিবার রাত ৮ টার দিকে তাদের থানায় হাজির করা হয়।
তিনি বোয়ালমারী সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক ইউপি সদস্য ও সোতাশি গ্রামের দাউদ কাজীর ছেলে। তার বিরুদ্ধে গত ২৫ মার্চ আব্দুর রহিম নামে একজন বাদী হয়ে বোয়ালমারী থানায় বিএনপি-জামায়াত কর্মীদের বাড়িরঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা করেন।
একই জার্নালে ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছকেও জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ডিপিডিটি। এই দুটি পণ্যের জিআই স্বীকৃতির ফলে দেশে এখন জিআই পণ্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে।
সমাবেশ থেকে শ্রমিক নেতারা ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো তারা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ রয়েছে, জমির মালিকানা দাবি করা মুহাম্মদ মোজাম্মেল হক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অতি গোপনে খাজনা নেওয়ার আদেশ জারি করেন। এছাড়াও মোজাম্মেল হক জাল দলিলের মাধ্যমে ৮০০ শতাংশ জমি জোর পূর্বক দখলে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ওই জমির দলিল বাতিলসহ আদালতে দুটি মামলা চলমান রয়েছে। এ দিকে ওই জমিতে খাজনা না
এর আগে ২০১৭ সালে নাজির ইরাক গিয়েছিলেন। তিন বছর সেখানে চাকরি করে দেশে ফিরে আসেন। নিজ এলাকায় ব্যবসা বাণিজ্য করার উদ্যোগ নেন। কিন্তু সফল হননি। তাই আবার বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সাথে ঢাকার মিরপুর এলাকার এসপি গ্লোবাল নামক একটি জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠানের যোগাযোগ হয়। ওই প্রতিষ্ঠানের মামুন নাম
সাভারে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও আজ সোমবার সকালে গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ‘অভয়ারণ্য’ নামের একটি পাঠাগার থেকে পাঁচ শতাধিক বই নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে ১৫-২০ জনের একদল যুবক পাঠাগারে ঢুকে বই নিয়ে যায়। পরে পাঁচটি বস্তায় ভরে বইগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেয় তারা। ওই যুবকদের দাবি, তারা যেসব বই পাঠাগার থেকে নিয়ে