টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে রায়হান (৩৫) নামের হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকায় নিহতের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রায়হান ওই গ্রামের বাদল মিয়ার ছেলে৷
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী রাত দুইটার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ মরিচ কেটে রাখতে বলে। তার কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেঁটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচুর নিয়ে যায়। সে সময় তিনি প্রচুর পরিমাণ মদপান অবস্থায় ছিল। এ সময় তার সাথে আরও একজন লোক থাকলেও আমি চিনতে পারিনি।
নিহতের বাবা বাদল মিয়া বলেন, আমি হত্যাকারীদের বিচারের দাবি করছি৷
এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা তদন্তের পর জানা যাবে। নিহতের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলেন। এ ছাড়া তিনি একটি হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুলের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ ঘণ্টা আগে
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়।
১৭ ঘণ্টা আগে
তবে অভিযুক্ত ওলামা দল নেতা ইব্রাহিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাটি আমাদের। আমি শুধু ঠিকাদারকে আমাদের জায়গা ছেড়ে কাজ করতে বলেছিলাম। বাউন্ডারি ওয়ালটি কে বা কারা ভেঙেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।’
১ দিন আগে
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানসহ বহু ত্যাগ ও ইতিহাসের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সেই ঐতিহাসিক সম্পর্ককে অটুট রাখতে সীমান্ত সমস্যার সমাধানও হতে হবে আন্তর্জাতিক আইন এবং বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার ভিত্তিতে— এমনটাই প্রত্যাশা সীমান্তবাসীসহ দেশের সচেতন মহলের।
২ দিন আগে