টাঙ্গাইল প্রতিনিধি

‘শ্রমিক-মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে পৃথকভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মে দিবস পালন করা হয়েছে। এর মধ্যে শ্রমিকদের আয়োজনে এক সমাবেশ নিজেদের অধিকারের সুরক্ষায় ১৪ দফা দাবি তুলে ধরেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যাগে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
সকাল ১১টার দিকে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে শ্রমিকদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শ্যামল হোড়ের সভাপতিত্বে সমাবেশ থেকে শ্রমিক নেতারা ১৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো তারা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ দিন সকাল থেকেই জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে পৌর উদ্যানে জড়ো হতে থাকেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে