কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তিনজন হলেন চরটেকী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে ফারিয়া জান্নাত ইরিনা (১৫), একই গ্রামের বাদল মিয়ার মেয়ে আদ্রিতা ইসলাম প্রিয়া (১৫) ও বোরহান উদ্দিনের মেয়ে হিমা আক্তার বর্ষা (১৫)। তিনজনই চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি।
চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল হক জানান, মঙ্গলবার দুপুর ১ টায় শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় তারা। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ফারিয়া জান্নাত ও আদ্রিতা ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বর্ষা আক্তারকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কিশোরগঞ্জে রেফার্ড করেন। কিশোরগঞ্জে নেওয়ার পথে সেও মারা যায়।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে