নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুর থানার আলমগর এলাকার লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতো হৃদয়।
রাজধানীর গুলশান-২ এর একটি ভবনে ডাকাতির চেষ্টার পর অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতরাত ১টার দিকে প্রায় ৫০ জন লোক মোটরসাইকেল ও গাড়িতে এসে ১০৩ নম্বর সড়কের 'ফাইন্যান্স স্কয়ার' ভবনে প্রবেশ করে।
শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, যাদের তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এদের মধ্যে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রপ, বসুন্ধরা গ্রুপ, নাসা গ্রুপসহ আরো কয়েকটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর নাম বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় সাবেক নৌ ও পরিবহন মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. খোকন মিয়া এ আবেদন করেন।
দেশজুড়ে গত মঙ্গলবার দিবাগত রাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশের বেল্ট, শর্টগান এবং গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ সেপ্টেম্বর) পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
বেক্সিমকো, এস আলম এবং ডায়মন্ড ওয়ার্ল্ড এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলমান থাকার মধ্যে বৃহস্পতিবার নতুন করে তালিকায় যুক্ত হয়েছে বসুন্ধরা গ্রুপের নাম।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মুদ্রাপাচার, জালিয়াতি, প্রতারণা, শুল্কফাঁকিসহ বিভিন্ন অভিযোগ এনে তা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদরাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকাধীন বেক্সিমকোর গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাব-১।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে বহিষ্কৃত এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার একটি মানহানি মামলা হয়েছে। বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট চৌধুরী গালিব রাকিব।
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাত ৯টায় তিনি ওই কারগার থেকে বের হয়ে যান। তার জামিনের বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান।
আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি। পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছি। আমি যতদিন চাকরি করেছি মানুষের সেবা করেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটাই সত্য নয়। আমি সম্পূর্ণ নির্দোষ।
বাংলাদেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। যারা থানা থেকে পুলিশের লুণ্ঠিত হওয়া অস্ত্র-গোলাবারুদ জমা দেয়নি তাদের বিরুদ্ধে এ অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। এ যৌথ অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বি
মানুষ হত্যা, মুদ্রাপাচার, কর ও ভ্যাট ফাঁকি, দুর্নীতিসহ নানা অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।