কলেজছাত্রকে গুলি করে হত্যা: কনস্টেবল গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার পাশে গুলি করে কলেজছাত্র মো. হৃদয় (২০) হত্যা মামলায় পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুর থানার আলমগর এলাকার লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতো হৃদয়।

গ্রেপ্তার ওই কনস্টেবলের নাম মো. আকরাম হোসেন (২২)। তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় কাশিমপুর সড়কের ৫ আগস্ট হৃদয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় কয়েকজন পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। ওই সময় শিল্প পুলিশে কর্মরত কিছু পুলিশ সদস্য কোনাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে তার পেছন দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনোবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে কিশোরগঞ্জের পারাইল এলাকা থেকে আকরামকে গ্রেপ্তার করে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা বলেন, কনস্টেবল আকরামকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা সরকারের

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।

৪ ঘণ্টা আগে

গরমে কাহিল ‘ডোনাল্ড ট্রাম্প’, স্বস্তি দিতে দুটি ফ্যান

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তার খাঁচায় বসানো হয়েছে দুটি স্ট্যান্ড ফ্যান। পাশাপাশি দিনে কয়েকবার গোসল করানো ও নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।

৪ ঘণ্টা আগে

আদ্-দ্বীনে নবজাতক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর চিকিৎসাসেবার মান যাচাইয়ের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

৫ ঘণ্টা আগে

হজে ৩৭ বাংলাদেশির মৃত্যু

হজ চলাকালীন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া হাজিদের মধ্যে এখনো ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তারা সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ বছর হজ চলাকালে মোট ১৭৬ জন হাজি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

৮ ঘণ্টা আগে