দীলিপ-দোলনের বিরুদ্ধে ৫ হাজার কোটি টাকার মানহানি মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) থেকে বহিষ্কৃত এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার একটি মানহানি মামলা হয়েছে। বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট চৌধুরী গালিব রাকিব।

মামলার এজাহারে বলা হয়, এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়াল বাজুসের বর্তমান কমিটিকে বাইরে অবৈধ বলে প্রচারণা চালাচ্ছিলেন। এছাড়া বাংলাদেশ সরকার স্বর্ণ ব্যবসায়ীদের কাছে থেকে যে ভ্যাট পায়, তা সরকারের সাথে আলোচনা করে যেন কমানো হয় সেজন্য কমিটিকে তারা দু’জন বারবার চাপ প্রয়োগ করছিলেন।

অন্যদিকে, সরকার যেন নির্ধারিত ভ্যাট পায় সে লক্ষ্যে কাজ করে বর্তমান কমিটি। এতে করে দোলন ও দীলিপ ক্ষিপ্ত হয়ে বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন কুৎসামূলক রটনা চালাতে থাকেন। কখনও লিফলেটের মাধ্যমে বা কখনও বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে।

অ্যাডভোকেট চৌধুরী গালিব রাকিব জানান, লাগাতার অপপ্রচার চালানোর দায়ে বুধবার এনামুল খান দোলন এবং দীলিপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়। এই মামলা দায়েরের পর আদালত আসামিদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মহাস্থানগড়ে সব ধরনের নির্মাণকাজে স্থিতাবস্থা

রোববার (৯ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

ইসি সচিব জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার মাননীয় স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত সময় অনুযায়ী সার্বিক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।

২ ঘণ্টা আগে

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪

এসময় তাদের কাছ থেকে ১ টি পানির মটর, ৫টি মোবাইল ফোন, ১টি মানিব্যাগ, ৩টি ফয়েল পেপার, ১টি গ্যাস লাইট, ১টি দশ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮,৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১ টি কেঁচি, ১টি ইলেকট্রিক শর্ট দেয়ার যন্ত্র, ১ টি চাকু, ১টি সুইচ গিয়ার, ১টি হ্যাক্সো ব্লেড, ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫

৩ ঘণ্টা আগে

আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধের পেছনের কল রেকর্ড ট্রাইব্যুনালে

আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

৪ ঘণ্টা আগে