ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ হওয়ার চারদিন পর দুই মাদরাসাছাত্রীর মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে সাদেকপুর উত্তর পাড়ার একটি মসজিদের পাশের জমি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাইমা (১৪) ও সাদেকপুর গ্রামের আব্দুল বারেকের মেয়ে মাইমুনা (১৪)। তারা সদর উপজেলার পয়াগ গ্রামের জামিয়া সোলাইমানিয়া কাশেমিয়া উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্রী ছিল।
নিহতদের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে তারা মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। শনিবার সকালে মাদরাসা থেকে ফোনে জানানো হয়, তারা মাদরাসায় নেই। মাদরাসার শিক্ষকের কাছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাতে তারা দুষ্টুমি করলে তাদের ধমক দেওয়া হয়। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে শিক্ষক তা দেখাতে গড়িমসি করেন। ঘটনার চারদিন পর মঙ্গলবার সকালে সাদেকপুর উত্তর পাড়ায় একটি মসজিদের পাশের জলাবদ্ধ জমিতে তাদের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে মাদরাসায় তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন শিক্ষকরা। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১২ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৩ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৪ ঘণ্টা আগে