নোয়াখালীতে বুলুসহ বিএনপির ১২ নেতাকর্মীকে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমনসহ ১২ নেতাকর্মীকে সাইবার ট্রাইব্যুনালের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম ২০২১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ বলেন, বিগত সরকারের দায়ের করা সাইবার ট্রাইব্যুনালের মামলাটির সত্যতা না থাকায় বিচারক সব আসামিকে অব্যাহতি প্রদানের আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখার জের ধরে ২০২১ সালের ১৫ অক্টোবর দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে বিভিন্ন মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রেফতার আসামিদের ১৬৪ ধারার স্বীকারোক্তির বরাত দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজীম সুমনসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজীম সুমন বলেন, মন্দির হামলার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে আটক করে হত্যার ভয় দেখিয়ে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন তৎকালীন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। পরে এক কোটি টাকা দিলেও বাকি টাকা না পেয়ে ১৬৪ ধারায় পরিকল্পিত জবানবন্দি তৈরি করে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলাটি দায়ের করা হয়। আদালত আমাদের অব্যাহতি দিয়েছেন। আমি আদালতের সবার কাছে কৃতজ্ঞ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে