সাবেক রেলমন্ত্রী মুজিব ও এমপি বাহারসহ ৪৩৩ জনের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি

ছাত্রজনতার আন্দোলনে কুমিল্লার আলেখারচর ও ক্যান্টনমেন্ট এলাকায় হামলা ও গুলিতে আহতের ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, তার স্ত্রী হনুফা আক্তার, সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ১৩৩ জনের নামে এবং অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা শহরতলীর আলেখারচর এলাকার আবদুল করিমের ছেলে কাজী মো. সোহেল বাদী হয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় এ মামলা দায়ের করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিবেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্য আসামিরা হলেন- ব্যবসায়ী নেতা আতিক উল্লাহ খোকন, বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাব হোসেন অপি, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ পাভেল, সিটি কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মামলায় অভিযোগ করা হয়, তিন শতাধিক আসামি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দা, ছেনি নিয়ে বাদী ও অন্যান্য কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ১ নম্বর ও ২ নম্বর আসামির নির্দেশে ৩ নম্বর আসামির নেতৃত্বে হামলা করে। তারা বৃষ্টির মতো ককটেল ও গুলি ছোড়ে। আসামিরা ছাত্রজনতাকে ক্যান্টনমেন্ট পর্যন্ত তাড়া করে নিয়ে যায়। ৩৩ নম্বর ও ৩৪ নম্বর আসামি তাদের লাইসেন্সকৃত পিস্তল ও শটগান নিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের ওপর গুলি করে। বাদীর মাথায় গুলি লাগলে তিনি রাস্তায় লুুটিয়ে পড়েন। তখন ১২ নম্বর আসামি তাকে বুকে ও মাথায় কয়েকটি আঘাত করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৩ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে