কুমিল্লায় তাজুল ইসলামসহ ১৫ জনের নামে মামলা

কুমিল্লা প্রতিনিধি

২০ লাখ টাকা চাঁদা দাবি, বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগ এনে সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের নামে মামলা দায়ের করেছেন কুমিল্লার লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ।

একই অভিযোগে অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়।

বুধবার (২৮ আগস্ট) বাদীর আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ আগস্ট রাতে বাদীর কাছে লাকসাম পৌরসভার নশরতপুর এলাকার বাইপাস মার্কেটের সামনে ও একই মাসের ১৮ আগস্ট রাতে বসত বাড়িতে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারসহ হত্যার চেষ্টা করে। এ ঘটনায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৭ আগস্ট মঙ্গলবার কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে মামলার আবেদন করেন ভুক্তভোগী মনির আহমেদ।

ওই আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লাকসাম থানার ওসিকে নির্দেশ দেন।

এ মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক এলজিআরডি মন্ত্রী ও লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম, দ্বিতীয় আসামি করা হয়েছে তার শ্যালক লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, অন্য আসামিদের মধ্যে রয়েছেন পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর খলিলুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মন্ত্রীর ভাতিজা আমিরুল ইসলাম, সাবেক মন্ত্রী তাজুল ইসলামের কথিত উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, আজগরা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, আবদুল কাদের শাহীন ও কাওছার আহমেদ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে