ঐতিহ্য

মঙ্গল শোভাযাত্রা: বদলে গেল নাম, বদলাবে কি বার্তা?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৮: ৩৩
পহেলা বৈশাখের মঙ্গল শোভযাত্রা। এ বছর বাঙালি ছাড়াও সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম বদলে এখন থেকে হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ শুক্রবার (১১ এপ্রিল) সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

ড. আজহারুল বলেন, “নাম পরিবর্তন হলেও আয়োজনের মূল ভাবনা, চেতনা ও প্রতিবাদী রূপ অক্ষুণ্ন থাকবে।”

তবে এ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাংস্কৃতিক অঙ্গনে শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে— এটি কি শুধুই একটি নাম বদল, না কি এর পেছনে আছে সংস্কৃতি ও রাজনীতির গভীর টানাপোড়েন?

মঙ্গল শোভাযাত্রার ইতিকথা

মঙ্গল শোভাযাত্রা কয়েক যুগ ধরে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ছিল। পেয়েছিল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। সেই ঐতিহ্যেই এবার ছেদ পড়তে যাচ্ছে, এর নাম পরিবর্তনের মাধ্যমে।

ষাটের দশকে পাকিস্তান সরকার রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করলে ছায়ানট রমনার বটমূলে শুরু করে বর্ষবরণের আয়োজন। এরপর প্রয়াত মতিয়া চৌধুরীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়—সেখানে লেখা ছিল “এসো হে বৈশাখ”।

১৯৮৫ সালে যশোরের চারুপীঠ একটি শোভাযাত্রা আয়োজন করে, যা ঢাকার চারুকলাকে অনুপ্রাণিত করে। ১৯৮৮ সালের বন্যার সময় চারুকলার শিক্ষার্থীদের ত্রাণ তৎপরতা থেকে তৈরি হয় পারস্পরিক বন্ধন। ১৯৮৯ সালের পহেলা বৈশাখে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে চারুকলা থেকে শোভাযাত্রা বের হয়, যার ভিতরে ছিল প্রতিবাদী মঙ্গল চেতনা।

ওয়াহিদুল হক, ইমদাদ হোসেন, রফিকুন নবীর মত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই উদ্যোগে ভূমিকা রাখেন। যদিও প্রথমদিকে ‘মঙ্গল’ শব্দ নিয়ে সংশয় থাকলেও পরে সেটিই প্রতিষ্ঠিত হয়।

স্লোগান ও সময়কে ধারণ করা

মঙ্গল শোভাযাত্রা শুধু উৎসব নয়—সময়ের প্রতিবিম্ব। প্রতিবছরের প্রতিপাদ্য স্লোগান হয়ে ওঠে সমাজ ও রাজনীতির এক প্রতীকী ভাষ্য।

  • ২০২৪: সালে ছিল—“আমরা তো তিমিরবিনাশী” (জীবনানন্দ)।
  • ২০২৩: “বরিষ ধরা মাঝে শান্তির বারি” (রবীন্দ্রনাথ)।
  • ২০২২: “নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে” (কোভিড-পরবর্তী)।
  • ২০২১: “কাল ভয়ংকরে বেশে এবার ঐ আসে সুন্দর”।
  • ২০২০: “আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়” (কোভিডে প্রতীকী পোস্টার)।
  • ২০১৯: “মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে”।
  • ২০১৮: “মানুষ ভজলে সোনার মানুষ হবি” (লালন)।
  • ২০১৭: “আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর”।
  • ২০১৬: “অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে” (শিশু নির্যাতন বিরোধ)।
  • ২০১৫: “অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে” (ব্লগার হত্যার প্রতিবাদ)।
  • ২০১৩: “রাজাকার মুক্ত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ অনিঃশেষ” (সাম্প্রদায়িকতা বিরোধ)।

নতুন নাম, পুরোনো বার্তা?

২০২৫ সালের শোভাযাত্রার প্রতিপাদ্য—“নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”—একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বহন করছে। অথচ এর নাম বদলে এমন নিরপেক্ষ টোনে যাওয়ায় বিভ্রান্ত বোধ করছেন অনেকেই।

সাংস্কৃতিক কর্মী রুবিনা আক্তার বলেন, “শুধু আনন্দ নয়, শোভাযাত্রা ছিল মানবিকতা ও প্রতিবাদের প্রতীক। নামের এই পরিবর্তন তার স্পষ্ট বার্তাকেই ধোঁয়াটে করে দিচ্ছে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও বলছে, সবার কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে এই পরিবর্তন, তবু প্রশ্ন থেকেই যাচ্ছে—বহু বছরের ঐতিহ্য ও প্রতিরোধের চেতনাকে কি এভাবে বদলে দেওয়া যায়?

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল মারা গেছেন

১৯৯৩ সাল ছিল স্যাম নিলের জন্য দারুণ একটি বছর। সে বছরই মুক্তি পায় ‘দ্য পিয়ানো’, যেখানে অন্যতম চরিত্রে ছিলেন স্যাম। এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে ব্যাপক প্রশংসা পায়। ওই বছরই মুক্তি পায় স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘জুরাসিক পার্ক’। এ সিনেমার ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রটি বিশ্ব জুড়ে ব্যা

১৩ দিন আগে

মিসরে মরুর বুকে লুকিয়ে ছিল ১৬০০ বছরের পুরোনো বাইজান্টাইন যুগের শহর

মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে, নতুন এই আবিষ্কারগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং বাইজান্টাইন শাসনামলে মিসরের মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি, ধর্মীয় চর্চা এবং নগর পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনবে।

২২ দিন আগে

বিবাহবন্ধনে আবদ্ধ পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি

মার্কিন পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। বহুল আলোচিত এই বিয়েকে অনেকেই যুক্তরাষ্ট্রের ‘রাজকীয় বিয়ে’ হিসেবে অভিহিত করছেন।

২২ দিন আগে

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের সিদ্ধান্ত বাতিল

দীর্ঘ ৩০ বছর পর মরদেহের কোনো অবশেষ পাওয়ার ক্ষীণ সম্ভাবনা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কায় মামলার বাদী ও সালমান শাহর পরিবার এই আবেদনটি করেছিলেন।

২৩ জুন ২০২৬