ডেস্ক, রাজনীতি ডটকম

রোমের সেন্ট সান্তা মারিয়া মেজোরে ব্যাসিলিকায় সমাধিস্থ করা হয়েছে পোপ ফ্রান্সিসের মরদেহ। শতাধিক বছরের মধ্যে এই প্রথম কোনো পোপের মরদেহ ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো।
বিবিসি ও গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির স্থানীয় সময় সকালে শুরু হয় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। স্পেনের রাজা-রানি থেকে শুরু করে প্রিন্স উইলিয়ামসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন সে প্রার্থনা সভায়। ছিলেন পোপকে শেষ বিদায় জানাতে আসা লাখো ভক্ত।
দীর্ঘ প্রার্থনা সভার পর দুপুর ১টার দিকে পোপের মরদেহ রাখা কফিনটি নিয়ে শুরু হয় শেষ যাত্রা। দুপুর ২টা নাগাদ তাকে সমাহিত করার প্রক্রিয়া শেষ হয়।
ভ্যাটিকান জানিয়েছে, শনিবার সেন্ট পিটারস চত্বরে ভ্যাটিকান স্থানীয় সময় সকাল ১০টায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা সভা শুরু হয়। প্রার্থনা সভা শেষ হলে একটি বিশেষ গাড়িতে করে পোপের কফিন সান্তা মারিয়া মাজোরে গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানে একান্তে একটি সংক্ষিপ্ত প্রার্থনাসভা করে কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসেফ ফ্যারেলের নেতৃত্বে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়।
ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপতে সাধারণত ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হয়। তবে ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ীই তাকে তার প্রিয় গির্জা রোমের সেন্ট সান্তা মারিয়া মেজোরে ব্যাসিলিকায় সমাধিস্থ করা হয়েছে।
গত সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের প্রার্থনা সভায় প্রায় আড়াই লাখ মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ভ্যাটিকান। ছবি: ইপিএ
ভ্যাটিকান এক বিবৃতিতে বলেছে, এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভ্যাটিকানের বাইরে সমাহিত হওয়া প্রথম পোপ হলেন ফ্রান্সিস। তার এই সমাহিতকরণ একান্তে অনুষ্ঠিত হয়েছে। তার নিকটতমদের শ্রদ্ধা জানানোর অনুমতি দেওয়া হয়েছিল। রোববার সকাল থেকে আগ্রহীরা ফ্রান্সিসের সমাধি পরিদর্শন করতে পারবেন।
এর আগে পোপ ফ্রান্সিসের মরদেহ বুধবার সকালে নিয়ে রাখা হয় সেন্ট পিটার’স ব্যাসিলিকায়। ভ্যাটিকান জানিয়েছে, শনিবার সকালে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরুর আগে শুক্রবার রাত পর্যন্ত সেখানে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানান অন্তত আড়াই লাখ মানুষ।

ভ্যাটিকান আরও জানিয়েছে, শনিবার সেন্ট পিটার’স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় প্রায় আড়াই লাখ মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহবাহী কফিনের মিছিল রোমের রাজপথ দিয়ে নিয়ে যাওয়ার সময় আরও প্রায় দেড় লাখ মানুষ রাস্তার পাশে জড়ো হয়েছিলেন।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন একই তথ্য। তারা বলছেন, সেন্ট পিটার’স গির্জায় প্রার্থনা সভা আর রোমের রাজপথে পোপের কফিন মিছিল দেখতে অন্তত চার লাখ মানুষ জড়ো হয়েছিলেন। সবার শেষ শ্রদ্ধা নিয়ে শেষ পর্যন্ত রোমের প্রিয় গির্জাতেই চিরনিদ্রায় শায়িত হলেন পোপ ফ্রান্সিস।

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, অঙ্গরাজ্যগুলোকে ডাকযোগে ভোট দেওয়া ভোটারদের নির্দিষ্ট তথ্য ইউএসপিএসকে দিতে হতো। একই সঙ্গে ব্যালট পাঠানোর ক্ষেত্রে নতুন ধরনের খাম, মার্কিং ও বারকোড ব্যবহারের শর্ত রাখা হয়েছিল। নির্ধারিত নিয়মের সঙ্গে কোনো ব্যালটের তথ্য বা খাম সামঞ্জস্যপূর্ণ না হলে ডাক বিভাগ সেটি গ্র
৯ ঘণ্টা আগে
সতর্কতা জারির পর বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি অপ্রয়োজনে এক জায়গায় জড়ো না হতে এবং সতর্কতার ঘটনা বা পরিস্থিতির ভিডিও ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিপদ কেটে যাওয়ার কথা জানানো হলেও সতর্কবার্তায় দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে
১২ ঘণ্টা আগে
টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স
১৯ ঘণ্টা আগে
লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
১ দিন আগে