ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেডারেল রিজার্ভ) প্রধান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগ করতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'বেশ দেরি হয়ে গেছে। তার এখনই পদত্যাগ করা উচিত!!!'
বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
পোস্টে ট্রাম্প একটি সংবাদ প্রতিবেদনের লিংকও শেয়ার করেছেন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে, পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ তিনি ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।
ট্রাম্প নিজেই তার প্রথম মেয়াদে জেরোম পাওয়েলকে এ পদে নিয়োগ দিয়েছিলেন। তবে পাওয়েল সুদের হার কমাননি বলে তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে বারবার সমালোচনা করেন।
ডোনাল্ড ট্রাম্প বারবার জেরোম পাওয়েলের সমালোচনা করলেও এ বছরের শুরুতে তিনি বলেছিলেন, তাকে বরখাস্ত করার কোনো ইচ্ছা তার নেই। ট্রাম্প চান ফেডারেল রিজার্ভ যেন সুদের হার কমায়, যাতে অর্থনীতি আরও চাঙ্গা হয়।
তবে পাওয়েলকে সরানোর ক্ষমতা প্রেসিডেন্টের আদৌ আছে কি না, এটি এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।
পাওয়েল মঙ্গলবার বলেন, ট্রাম্পের শুল্কনীতি না থাকলে কেন্দ্রীয় ব্যাংক আগেই সুদের হার কমিয়ে দিত।
ট্রাম্প এবার পাওয়েলকে প্রত্যাহারের বিষয়ে যা বললেন তা নিয়ে ফেডারেল রিজার্ভ বিবিসির কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এ বছরের শুরুতে হোয়াইট হাউজে ট্রাম্প আসার আগেই পাওয়েল বলেছিলেন, প্রেসিডেন্ট যদি আমাকে সরে যেতে বলেন, তবুও আমি পদত্যাগ করব না। এবং এটি আইন অনুযায়ী সম্ভব নয় যে প্রেসিডেন্ট জোর করে সরিয়ে দেবেন।
১৯৩৫ সালের এক গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, স্বাধীন ফেডারেল সংস্থার বোর্ড সদস্যদের শুধু গুরুতর কারণেই মেয়াদ শেষ হওয়ার আগেই সরানো যেতে পারে। তবে রাজনৈতিক নিয়ম ভাঙার নজির ট্রাম্পের রয়েছে। তিনি কিছু স্বাধীন সংস্থার প্রধানদের বরখাস্ত করেছেন, যেগুলো আদালত পর্যন্ত গড়িয়েছে।
বুধবার ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পল্টে আগেও পাওয়েলের কড়া সমালোচনা করেছেন এবং তার বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন।
তিনি এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, আমি কংগ্রেসকে অনুরোধ করছি জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত এবং তার ভুলভাল তথ্যভিত্তিক সিনেট সাক্ষ্যের তদন্ত করা হোক। এতেই বোঝা যাবে যে তাকে সরানোর যথেষ্ট কারণ আছে।
গত সপ্তাহে পাওয়েল সিনেটকে বলেন, ফেডারেল রিজার্ভের সদরদপ্তরের খরচ এবং বিলাসবহুল জিনিসপত্র নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, তা অনেক দিক থেকেই বিভ্রান্তিকর ও ভুল।

বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১ দিন আগে