ডেস্ক, রাজনীতি ডটকম

প্রথমবারের মতো নিজের উত্তরসূরি নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিনি জানিয়েছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি শত শত বছরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রাখবেন।
বিবিসির খবরে বলা হয়েছে, দালাই লামা তার ৯০তম জন্মদিনে নিজের উত্তরসূরি সম্পর্কে কোনো সূত্র দিতে পারেন বলে প্রত্যাশা তৈরি হয়েছিল। সে প্রত্যাশাই পূরণ হতে যাচ্ছে বলে ধারণা ভক্তদের।
আগামী ৬ জুলাই দালাই লামার ৯০তম জন্মদিন। এ উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত অনুসারীরা এরই মধ্যে উত্তর ভারতের ধর্মশালায় জড়ো হয়েছেন, যেখানে নির্বাসিত আছেন তিনি।
এর আগে উত্তরসূরির বিষয়ে দ্বিধায় দেখা গিয়েছিল নির্বাসনে থাকা তিব্বতের এই আধ্যাত্মিক নেতাকে। তবে বুধবার (২ জুলাই) এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি।
তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান পেনপা সেরিং জানিয়েছেন, দালাই লামার উত্তরাধিকার সম্পর্কিত ঘোষণাকে তারা সর্বসম্মতভাবে সমর্থন করছেন।
পেনপা সেরিং জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তিব্বতীরা দালাই লামাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধে সম্মতি জানিয়েছেন দালাই লামা।
তবে দালাই লামার জ্যেষ্ঠ সহযোগী সামধং রিংপোচ জানিয়েছেন, উত্তরসূরির বিষয়ে সঠিক সময় এলে জানানো হবে। দালাই লামা এই বিষয়ে আর কোনো প্রকাশ্য বিবৃতি দেবেন না।

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান।
১৯ ঘণ্টা আগে
এক বন্দুকধারী দোকানে প্রবেশ করে গুলি চালালে সেখানে কর্মরত রাজুসহ আরেক বাংলাদেশী গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজু বুকে ও অপরজন পায়ে গুলিবিদ্ধ হন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালের নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশী চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানা গেছে।
১৯ ঘণ্টা আগে
দামেস্কে দেওয়া সাক্ষাৎকারে শাইবানি বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ইরান যুদ্ধ শুরুর পর থেকে স্থগিত রয়েছে। তবে কূটনৈতিক যোগাযোগের দরজা এখনো খোলা এবং শিগগিরই আলোচনা ফেরার আশা করছে সিরিয়া।
২০ ঘণ্টা আগে
সোমবার (২৪ আগস্ট) বেইজিং যাচ্ছেন অজিত দোভাল। সফরে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। অন্যদিকে চীনের সীমান্তবিষয়ক বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) দুই দেশের মধ্যে বৈঠকটি হবে।
১ দিন আগে