ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজায় চলমান সংকট নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে ভারত ও পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই দেশের কোনোটিই এ উদ্যোগে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
ইসরায়েলি গণমাধ্যম আই২৪নিউজ এ খবর দিয়েছে। এর আগে জর্ডান, গ্রিস, সাইপ্রাস, কানাডা, তুরস্ক, মিশরসহ অনেক দেশই ট্রাম্পের এ উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিল। তবে এ উদ্যোগে কোন কোন দেশ অংশ নিচ্ছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।
দীর্ঘ দিন ধরে চলে আসা ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেন। তিনি নিজে এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন৷ যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউজের দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের নাম ঘোষণা করা হয়েছে এ বোর্ডের সদস্য হিসেবে৷
এই বোর্ডের সনদটি এরই মধ্যে বিশ্বের অন্তত এক ডজন রাষ্ট্রপ্রধানের কাছে পাঠানো হয়েছে। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা এই বোর্ডের সদস্য হতে পারেন। এ ছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে অন্তত ৬০টি দেশকে।
নয়াদিল্লি এ আমন্ত্রণ পেয়েছে বলে ভারতের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা আই২৪নিউজকে নিশ্চিত করেছেন। তবে ভারত এ আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্পের এ উদ্যোগে যোগ দেবে কি না, সেটি স্পষ্ট করেননি ওই কর্মকর্তা।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, গাজায় শান্তি ও নিরাপত্তার জন্য আন্তর্জাতিক উদ্যোগে ইসলামাবাদ যুক্ত থাকবে।
ট্রাম্পের এই শান্তি পরিষদ সংক্রান্ত নথিতে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবেই গড়তে চাইছেন তার ‘বোর্ড অব পিস’কে, যারা গাজা সংঘাত দিয়ে শুরু করলেও পরে বৈশ্বিক বিভিন্ন দ্বন্দ্ব-সংঘাত নিরসনে কাজ করবে।
এর আগে জর্ডান, গ্রিস ও সাইপ্রাসসহ কয়েকটি দেশ মার্কিন প্রেসিডেন্টের এই পরিষসে আমন্ত্রণ পাওয়ার তথ্য নিশ্চিত করেছিল। কানাডা, তুরস্ক, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা ও আলবেনিয়াও জানিয়েছিল আমন্ত্রণ পাওয়ার কথা। তবে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এ বোর্ডে যোগ দেওয়ার তথ্য জানায়নি। তালিকা প্রকাশ করা হয়নি ট্রাম্পের পক্ষ থেকেও।

ইরান ও ওমানকে আলাদা করা এই নৌপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হতো। এখন হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। তবে ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পুনরায় খুলে দেওয়ার প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে।
১৩ ঘণ্টা আগে
কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, চলতি একবিংশ শতাব্দীতে এটিই কলম্বিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
১৪ ঘণ্টা আগে
রিসারালদার প্রধান শহর পেরেইরায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে শহরটিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে বিভাগের অন্যান্য এলাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে। আহতদের চিকিৎসা দিতে গিয়ে পেরেইরার একাধিক হাসপাতালও চাপের মুখে পড়ে।
১ দিন আগে
ইরানের সঙ্গে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত শেষ করে হরমুজ প্রণালি খুলে দেওয়াকে যুদ্ধের বিজয় হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েও ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিনিময়ে
১ দিন আগে