যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে: আইআরজিসি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৫: ৫২
ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে বলে জানিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সময়সীমা নিয়ে যে মন্তব্য করেছেন, তার জবাবে এই ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আল জাজিরার খবরে বলা হয়ছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেছেন, ট্রাম্পের বক্তব্য মিথ্যা ছাড়া কিছুই নয়। সাম্প্রতিক অপমানজনক পরাজয়ের পর তিনি ভুয়া সামরিক সাফল্যের গল্প তৈরি করার চেষ্টা করছেন। এই যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব।

নায়েনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ প্রায় শেষ হয়ে আসছে এবং তারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছে।

ট্রাম্প মার্কিন জনগণের কাছে সত্য বলতে চান না উল্লেখ করে তিনি অভিযোগ করেন, পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো যে ধ্বংস হয়ে গেছে— এ তথ্য মার্কিন জনগণের কাছ থেকে গোপন রাখা হচ্ছে।

মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়ে গেছে— ট্রাম্পের এমন দাবিও নাকচ করেছেন আইআরজিসি মুখপাত্র। তিনি বলেন, যুদ্ধের শুরুর দিনের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় এবং এক টনের বেশি ওজনের ওয়ারহেডসহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।

নায়েনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আক্রমণকারী দেশগুলো এবং তাদের মিত্রদের কাছে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি করতে দেবে না ইরানের সশস্ত্র বাহিনী।

তার মতে, তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিপক্ষের যে চেষ্টা চলছে তা 'সাময়িক' এবং 'ব্যর্থ' হবে।

এর আগে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌'খুব শিগগিরই' শেষ হতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

২০৩৮ বিশ্বকাপ ফুটবলও 'আয়োজন করতে চায়' যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, পুরুষদের ২০৩৮ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি বিবেচনা করতে পারে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

১২ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১৮ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৯ ঘণ্টা আগে