প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছাকাছি অবস্থিত একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পক্ষ থেকে জানানো হয়, দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক যোগাযোগ নেটওয়ার্কের অন্যতম প্রধান কেন্দ্র ‘এমেক হা-এলা’ লক্ষ্য করে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়।
আইআরজিসির দাবি অনুযায়ী, এই ‘সফল’ অভিযানের ফলে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। তেল আবিবের দক্ষিণে অবস্থিত এই কেন্দ্রটি ইসরায়েলি বিমান বাহিনীর অপারেশনাল কমান্ড এবং বিভিন্ন এয়ারবেসের মধ্যে সমন্বয় সাধনের মূল হাব হিসেবে ব্যবহৃত হতো।
আইআরজিসির জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, এই স্যাটেলাইট সেন্টারটি ধ্বংস হওয়া ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা, কারণ এটি তাদের মহাকাশভিত্তিক গোয়েন্দা তথ্য আদান-প্রদানের অন্যতম ভিত্তি ছিল।
তেল আবিবের দক্ষিণ প্রান্তের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন আঘাত হানার পর ওই এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে, তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং ‘শহিদ’ নেতাদের রক্তের বদলা নিতে তারা সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।
ইসরায়েলের অভ্যন্তরে এই হামলাকে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর অংশ হিসেবে বর্ণনা করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ নিতেই এই সামরিক পালটা জবাব দিচ্ছে তেহরান।
গত কয়েকদিন ধরে ইরান ও তার মিত্রশক্তিগুলো ইসরায়েলি ভূখণ্ড এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাতের এই চরম পর্যায়ে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, জায়নবাদী শাসকের যেকোনো ধরনের আগ্রাসন বা ‘ভুল’ পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।
১২ ঘণ্টা আগে
ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
১২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।
২১ ঘণ্টা আগে
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।
১ দিন আগে