প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করা যাবে না: যুক্তরাষ্ট্রকে ইরাক

ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার না করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া' আল-সুদানী। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেন। খবর আল-জাজিরার।

ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আল-সুদানি ফোনালাপে জোর দিয়ে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন কোনো প্রতিবেশী দেশ বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে সামরিক হামলার জন্য ব্যবহার করা না হয়।

তিনি আরও বলেন, চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। পাশাপাশি যে কোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও তিনি প্রত্যাখ্যান করেন।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশসীমা অতিক্রম করতে দেখা যায়।

সংঘাতের শুরু থেকেই ইরাক পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর পাল্টা হিসেবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-তুরস্ক-পাকিস্তান

বিষয়টি সম্পর্কে অবগত আঞ্চলিক দুটি সূত্র জানায়, শুক্রবারই চুক্তিটি সই হওয়ার কথা। পরে এক তুর্কি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন। তবে আরেকটি আঞ্চলিক সূত্রের ভাষ্য, চুক্তিটি সই হলেও শুক্রবারই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

৬ ঘণ্টা আগে

থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৮, আহত ১৫

শুক্রবার (৭ আগস্ট) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলায় এ ঘটনা ঘটে। হামলার সময় স্কুলে নিয়মিত কার্যক্রম চলছিল।

৮ ঘণ্টা আগে

যুদ্ধের ‘ফাঁদে’ ট্রাম্প, বের হওয়ার পথ এখনো অজানা

বর্তমানে ট্রাম্পের সামনে মূলত দুটি পথ খোলা— ইরান ও ওমানের মধ্যে আলোচনায় থাকা একটি অন্তর্বর্তী চুক্তি মেনে নেওয়া, যা কার্যকর হলে যুদ্ধের আগে কখনো না পাওয়া হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের একটি অংশ পাবে তেহরান; অন্য পথে ট্রাম্প চাইলে তার দেওয়া হুঁশিয়ারি অনুযায়ী সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন, যাতে

১১ ঘণ্টা আগে

উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুমকি— ট্রাম্পকে না থামালে কঠোর আঘাত

এ বিষয়ে অবগত সূত্রগুলোর ভাষ্য, উপসাগর জুড়ে বড় ধরনের অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি করে যুক্তরাষ্ট্রকে নতুন করে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখাই ছিল ইরানের বৃহত্তর কৌশলের অংশ। ২৮ জুলাই ট্রাম্প ইরানের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর উচ্চপর্যায়ের একাধিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এ

১ দিন আগে