ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই ইরানের গণমাধ্যম ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছ জেরুজালেম পোস্ট। ইসরায়েলের এ গণমাধ্যম বলছে, যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলিদের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে কোনো বাছবিচার ছাড়াই ইরানি গণমাধ্যম এসব ভুয়া খবর ছড়িয়ে চলেছে।
মঙ্গলবার (১০ মার্চ) জেরুজালেম পোস্ট এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়া নিয়ে ইরানি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন। এর পক্ষে কোনো প্রমাণ বা সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, সোমবার ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজে নেতানিয়াহুর নিহতদের গুঞ্জন নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়, যার পক্ষে কোনো তথ্যপ্রমাণ হাজির করা হয়নি। বরং সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের নিরাপত্তা জোরদারের কিছু খবর এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সম্ভাব্য সফর স্থগিত হওয়ার মতো কিছু ঘটনাকে তুলে ধরে সন্দেহ ও ধোঁয়াশা তৈরির চেষ্টা করা হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যমটি বলছে, তাসনিম নিউজের খবরে রুশ গণমাধ্যমের বরাতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ইরান নাকি নেতানিয়াহুর লুকিয়ে থাকার জায়গায় বোমা হামলা চালিয়েছে এবং এতে তার ভাই নিহত হয়েছেন। তবে তাসনিম নিউজেও এসব তথ্যের পেছনে সরকারি বা আনুষ্ঠানিক বক্তব্য না থাকার কথা উল্লেখ করা হয়েছে।
জেরুজালেম পোস্ট বলছে, সংবাদ সংস্থা তাসনিম নিউজকে সাধারণত ইরানের সামরিক বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ মনে করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও এই সংবাদমাধ্যমকে আইআরজিসির সঙ্গে যুক্ত বলে তালিকাভুক্ত করেছে।
পর্যবেক্ষকদের মতে, এ ধরনের প্রতিবেদন ইরান ও ইরানপন্থি তথ্যযুদ্ধের একটি পরিচিত কৌশলের অংশ। এতে জনসমক্ষে থাকা বিচ্ছিন্ন তথ্যের খণ্ডাংশ জুড়ে নাটকীয় একটি বর্ণনা তৈরি করা হয় এবং সেটিকে এমনভাবে প্রচার করা হয় যেন তা কোনো গোপন ঘটনার ইঙ্গিত দিচ্ছে।
নেতানিয়াহুর মৃত্যুর খবরকে গুজব হিসেবে তুলে ধরতে জেরুজালেম পোস্ট কিছু ঘটনার উল্লেখ করেছে। এর মধ্যে গত ৭ মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ইসরায়েল সরকারের সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ৬ মার্চ তিনি বিয়ারশেবা শহরে একটি হামলার স্থল পরিদর্শন করেন।
স্বাধীন কয়েকটি প্রতিবেদনেও সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর জনসমক্ষে সক্রিয় থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তার ফোনালাপ, যার তথ্য ফরাসি প্রেসিডেন্সি এলিসে প্রাসাদ প্রকাশ করেছে।

কুয়ালালামপুরে তিনি যে বাংলাদেশি মালিকের প্রতিষ্ঠানে কাজ করতেন, তারাও হন্যে হয়ে চেষ্টা করছেন কুয়ালালামপুর কিংবা বাংলাদেশের কোথাও তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায় কি না। তাতেও লাভ হয়নি। ফলে মৃত্যুর ১৫ দিন পেরিয়ে গেলেও হাসপাতালের হিমঘর থেকে মুক্তি মিলছে না দীন মোহাম্মদের।
১ দিন আগে
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির
২ দিন আগে
দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর
২ দিন আগে