সিরিয়ার প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম
অস্ত্র হাতে একটি চেকপোস্টের পাহারায় দ্রুজ সৈন্যরা। ছবি: এপি

সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রেসিডেন্ট ভবনের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ায় কদিন ধরে সুন্নি বন্দুকধারী ও দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষের পর এ হামলার ঘটনা ঘটল।

ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, শুক্রবার (২ মে) ভোরে ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে। হামলায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত মেলেনি।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত রাতে দামেস্কের প্রেসিডেন্ট ভবনের কাছে ইসরায়েল হামলা চালিয়েছে। এটি সিরিয়ার সরকারের প্রতি স্পষ্ট বার্তা— আমরা দামেস্কের দক্ষিণে (সিরিয়ার) বাহিনী মোতায়েন করতে দেবো না। দ্রুজ সম্প্রদায়ের জন্যও আমরা কোনো হুমকি হতে দেবো না।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার এ পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। বিভক্ত অবস্থা থেকে দেশ পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার সতর্ক করে দিয়েছিল, সিরিয়া কর্তৃপক্ষ দ্রুজ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হলে তারা হস্তক্ষেপ করবে।

দ্রুজ সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুদ্র ধর্মীয় গোষ্ঠী, যারা ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ইসলামের একটি শাখা হিসেবে বিবেচিত। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মবিশ্বাসের অনুসারীদের বসবাস রয়েছে।

গত সপ্তাহে দামেস্কের সাহনায়াহ শহরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হন। খবরে বলা হয়, দামেস্কের নিকটবর্তী সাহনায়াহ এলাকায় বসাবাসরত ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল। এই অঞ্চলটিতে দ্রুজ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বসবাস করে থাকেন।

ওই সংঘর্ষের জের হিসেবে বুধবার দামেস্কের উপকণ্ঠে হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলাকে ‘অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ’ অভিহিত করে নিন্দা জানিয়েছিল সিরিয়া, যদিও সে বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। তবে বিবৃতিতে দ্রুজসহ সিরিয়ার সব সম্প্রদায় ও গোষ্ঠীর সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

শুক্রবার প্রেসিডেন্ট ভবনের কাছের হামলা নিয়ে অবশ্য সিরিয়া কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও উসকে দিতে পারে। একই সঙ্গে এটি সিরিয়ার ভেতরের রাজনৈতিক জটিলতা ও বিভক্তিকেও আরও প্রকট করতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে ঐশী প্রতিশোধ আসন্ন: আইআরজিসি নৌপ্রধান

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান কমান্ডার বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির পথ অনুসরণ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ঐশী প্রতিশোধ’ আসন্ন।

১৭ ঘণ্টা আগে

শত্রুর ওপর ‘ক্রোধের বজ্রাঘাত’ অব্যাহত থাকবে: আইআরজিসি কমান্ডার মুসাভি

ইরানের জনগণের পক্ষ থেকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর সদস্যরা শত্রুদের ওপর ‘ক্রোধের বজ্রাঘাত’ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাহিনীটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি।

১৭ ঘণ্টা আগে

মার্কিন চাপে খামেনির শেষকৃত্যে যোগ দেয়নি ১৩ দেশ, অন্যদেরও হুমকি

যুক্তরাষ্ট্রের চাপ ও কূটনৈতিক প্রচারণার মুখে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অন্তত ১৩টি দেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

১ দিন আগে

আলি খামেনিকে শেষ শ্রদ্ধা, তেহরানে শোকের জনসমুদ্র

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার শোকের জনসমুদ্রে পরিণত হয় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স। লাখো মানুষের উপস্থিতিতে জাতীয় সংগীত, ধর্মীয় শোকগাথা ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তার সপ্তাহব্যাপী দাফন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

১ দিন আগে