৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল কিউবার উপকূল

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কিউবা। দেশটির দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানা এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১.৬ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এই ভূমিকম্পের খবর প্রথম নিশ্চিত করে এবং পরবর্তীতে ৪ দশমিক ৭ মাত্রা পর্যন্ত বেশ কিছু আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়। কিউবার সিসমোলজিক্যাল সার্ভিস জানিয়েছে, সান্তিয়াগো ডি কিউবা এবং গুয়ান্তানামো প্রদেশেও এই কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। তবে ইউএসজিএস-এর প্রাথমিকভাবে জানায়, ক্ষতি বা প্রাণহানির ঝুঁকি বর্তমানে 'সবুজ' পর্যায়ে রয়েছে, যার অর্থ বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম।

প্রাকৃতিক এই দুর্যোগটি এমন এক সময়ে এল যখন কিউবা এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। সোমবার (১৬ মার্চ) থেকে পুরো দ্বীপটি সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এর পেছনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির ওপর আরোপিত তেল অবরোধকে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই সংকটের মধ্যেই কিউবায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

২ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

২ দিন আগে