‘ইরান যুদ্ধে সমর্থন নেই’, পদত্যাগ করলেন মার্কিন কাউন্টারটেরোরিজম সেন্টারের প্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
জো কেন্ট। ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে সমর্থন নেই’ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো ধরনের হুমকির কারণ ছিল না বলেও উল্লেখ করেছেন তিনি। আরও বলেছেন, কেবল ইসরায়েল ও তাদের ‘লবি’র চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ জড়িয়েছে।

সামাজিক যোাগযোগ মাধ্যমে এক পোস্টে জো কেন্ট বলেন, নিজের বিবেকের কারণে আমি ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না।

বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার এই পদত্যাগপত্র জমা দেন কেন্ট । গত বছরের জুলাই মাসে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, আমি ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রচারে আপনার ঘোষিত মূল্যবোধ ও পররাষ্ট্রনীতিকে সমর্থন করি। এ নীতিমালা আপনি আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত আপনি নিজেও বুঝেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ। এই যুদ্ধ আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান প্রাণ কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি শেষ করে দেয়।

তা সত্ত্বেও ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এনসিটিসির প্রধান৷ পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ইরান আমাদের জাতির জন্য কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি এখন স্পষ্ট যে ইসরায়েল ও তাদের শক্তিশালী আমেরিকান লবির চাপের কারণেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।

কেন্ট আরও লিখেছেন, একজন অভিজ্ঞ সেনা হিসেবে ১১ বার যুদ্ধে অংশ নিয়েছি। একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে ইসরায়েলের তৈরি একটি যুদ্ধে নিজের প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছি। আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করে মরতে পাঠানোকে সমর্থন দিতে পারি না, যা আমেরিকার জনগণের কোনো উপকারে আসে না কিংবা যে যুদ্ধকে প্রাণের বিনিময়েও ন্যায়সঙ্গত বলা যায় না।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের 'আচরণ সংশোধন'সহ কঠোর শর্ত ইরানের

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির

১ দিন আগে

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান

১ দিন আগে

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর

১ দিন আগে

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১ দিন আগে