ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির আহত হওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক বিবৃতিতে বলেছেন, মোজতবার মস্কোতে চিকিৎসা নেওয়ার সংবাদের কোনো সত্যতা নেই।
মোজতবা খামেনির আহত হওয়া থেকে শুরু করে প্রাণহানির এমন নানা গুঞ্জনের মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন। শিগগিরই তিনি ভাষণও দেবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় গুরুতর আহত হয়েছেন বলে খবর ছড়িয়েছিল। গুঞ্জন ছড়ায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে চিকিৎসার জন্য তাকে মস্কোতে স্থানান্তরিত করা হয়েছে।
তবে তেহরানের পক্ষ থেকে দুটি গুঞ্জনই উড়িয়ে দেওয়া হয়েছে। মোজতবা খামেনির বর্তমান অবস্থা তুলে ধরে ইসমাইল বাঘাই ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, তিনি (মোজতবা খামেনি) ভালো আছেন। আপনারা এরই মধ্যে তার ভাষণের কথা শুনেছেন। আমি আশা করছি, খুব শিগগিরই তিনি জনসাধারণের উদ্দেশে আরেকটি ভাষণ দেবেন।
ইসমাইল বাঘাই এ সময় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া একটি যুদ্ধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানি জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং বর্তমানে তাই করছি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ৯ দিন পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রকে আর কখনো ইরানকে হুমকি দেওয়া চলবে না। ইরান ও অঞ্চলটিতে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে ওয়াশিংটনকে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার, অঞ্চল থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়া, যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির
১ দিন আগে
দাবানল নিয়ন্ত্রণ অভিযানের উপ-প্রধান টাইলার হেক্ট জানান, দুর্ঘটনার পর কর্মীরা কিছু সময়ের জন্য কাজ বন্ধ রেখে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরবর্তীতে পুনরায় কাজ শুরু হয়। তিনি বলেন, “এই দুর্ঘটনা আমাদের কাজের পদ্ধতি বদলে দেবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাব এবং মাটিতে থাকা দমকলকর্মীদের সহায়তায় বিমান
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেয়র এদুয়ার্দো নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, ঘটনার পরপরই তিনি ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির (এএনএসি) সঙ্গে যোগাযোগ করেছেন এবং আকাশে চলাচলকারী সকল হেলিকপ্টারের ওপর নজরদারি বাড়িয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত কর
১ দিন আগে
নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
১ দিন আগে