বিবিসি বাংলা

ইসরায়েলের হামলায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি মারা গেছেন বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। চূড়ান্ত জবাব দেওয়ার মাধ্যমে ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান আমির হাতামি।
আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর লারিজানিই ছিলেন ইরানের সবচেয়ে সিনিয়র নেতা। দেশটির সুপ্রিম ন্যাশনাল কাউন্সিল এক বিবৃতিতে তার নিহতের খবর নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে ইরানের আধাসরকারি মেহর নিউজ।
এর আগে মঙ্গলবার ইসরায়েল তাদের হমলায় আলি লারিজানি নিহত হওয়ার দাবি করে। দেশটির অভ্যন্তরীণ বাসিজ মিলিশিয়ার কমান্ডার গোলামরেজা সোলেইমানিও লারিজানির সঙ্গে ছিলেন এবং নিহত হয়েছেন বলে দাবি করা হয়। সিকিউরিটি কাউন্সিলের বিবৃতিতে বাসিজ কমান্ডারের মৃত্যুর তথ্যও স্বীকার করে নেওয়া হয়েছে।
কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইরান ও ইসলামি বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর আলি লারিজানি অবশেষে তার বহুদিনের লালিত আকাঙ্ক্ষা পূরণ করেছেন, সত্যের আহ্বানে সাড়া দিয়েছেন এবং গর্বের সঙ্গে সেবার ফ্রন্টে শহিদ হওয়ার বরকতময় মর্যাদা অর্জন করেছেন।
আলি খামেনির মৃত্যুর পর আলি লারিজানিকে ইরান যুদ্ধের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মনে করা হচ্ছিল। এমনকি আলি খামেনির উত্তরসূরি হিসেবেও তার নাম আলোচনায় এসেছে। গত শুক্রবার তেহরানে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত আল-কুদস দিবসের এক সমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সবশেষ দেখা গেছে তাকে।
এদিকে লারিজানিকে হত্যার ঘটনায় ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা চূড়ান্ত পালটা জবাব দেবেন। এক বিবৃতিতে হাতামি বলেন, ‘উপযুক্ত সময় ও স্থানে অপরাধী আমেরিকা ও রক্তপিপাসু জায়নবাদী শাসনের বিরুদ্ধে কঠোর, প্রতিরোধমূলক ও অনুতাপজনক জবাব দেওয়া হবে।’
বিবৃতিতে লারিজানি ছাড়াও অন্যান্য ‘শহিদ’দের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন ইরানি সেনাপ্রধান।
বার্তা সংস্থা এএফপির এক খবরে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এরই মধ্যে লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন যে, চলমান যুদ্ধবিরতির সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতা ‘শেষ’ হয়ে গেছে। আর সে কারণে যুদ্ধ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা মানার প্রয়োজন তার নেই বলে তিনি যুক্তি দিয়েছেন।
১ দিন আগে
ইরান যুদ্ধকে ঘিরে ইউরোপের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকার প্রেক্ষাপটে সামরিক জোট ন্যাটোর সদস্যদেশ জার্মানি থেকে প্রায় ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটির প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ ঘোষণা দেয়। শনিবার (২ মে) রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে নাগরিকদের জন্য জারি করা নির্দেশনা ও সতর্কতা কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
১ দিন আগে
উভয় দেশের অর্থনীতির জন্যই এই সিদ্ধান্তকে একটি বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে এই পদক্ষেপ তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ সৃষ্টির কৌশলকে বাধাগ্রস্ত করবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১ দিন আগে