বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরে দাঁড়াল আর্জেন্টিনা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে গেল আর্জেন্টিনা। মঙ্গলবার এক ঘোষণায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এক বছর আগে দেওয়া নোটিশ অনুযায়ী সংস্থাটি থেকে আর্জেন্টিনার সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ক্ষমতা গ্রহণের পর এটি আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাবলো বলেন, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখলেও স্বাস্থ্যনীতি নির্ধারণে নিজেদের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বজায় রাখবে আর্জেন্টিনা।

বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচক হিসেবে পরিচিত। লাতিন আমেরিকায় তিনি ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হন। ট্রাম্পও এর আগে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ, রোগের বিস্তার ট্র্যাকিং, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং চিকিৎসা সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কিছুদিন পরই আর্জেন্টিনা একই পথে হাঁটার ঘোষণা দিয়েছিল। প্রায় এক বছর পর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করল দেশটি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলকে ‘বিনা শর্তে’ লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতা নাঈম কাশেম বলেছেন, “লেবাননের দখল করে রাখা অঞ্চলগুলো থেকে ইসরায়েলকে সরে যেতেই হবে। তাদের হাতে আর ‘কোনো বিকল্প নেই’।” মুসলিমদের পবিত্র দিন আশুরা উপলক্ষ্যে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান।

৫ ঘণ্টা আগে

ফের হামলা, হরমুজে জাহাজ চলাচলে সহায়তা বন্ধ জাতিসংঘের

হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। এর ফলে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক নৌচলাচল কত দ্রুত ফিরবে, তা নিয়ে নতুন করে প্

১২ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৩৫, নিখোঁজ ৪৬ হাজারের বেশি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জান

১৩ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আতঙ্কে ঘরে ফিরছে না মানুষ

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ তথ্য তুলে ধরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ সংখ্যা কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

১ দিন আগে