নোবেল না পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৩: ০৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পুরস্কারজয়ী ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এই সম্মান তার সম্মানেই গ্রহণ করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) ট্রাম্প বলেন, মাচাদো তাকে ফোন করে বলেছেন—পুরস্কারটি আসলে ট্রাম্পের প্রাপ্য। নিজের শান্তি আলোচনার ফিরিস্তি দিয়ে ট্রাম্প আরও বলেন, তার অন্তত চার-পাঁচবার নোবেল পাওয়া উচিত ছিল।

স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘‘যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, তিনি আজ আমাকে ফোন করে বললেন—‘আমি এই পুরস্কারটি আপনার সম্মানে গ্রহণ করছি, কারণ প্রকৃতপক্ষে এটি আপনারই প্রাপ্য।’ এটি সত্যিই ভদ্রতা ও সৌজন্যের পরিচয়।”

ট্রাম্প দাবি করেন, তিনি মাচাদোর আন্দোলনে সহায়তা করেছেন এবং বলেন, ‘আমি খুশি, কারণ লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।’

এর আগে, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর এক্স (পূর্বের টুইটার)-এ পোস্টে মারিয়া করিনা মাচাদো লিখেছিলেন, ‘আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার কষ্টভোগী জনগণের উদ্দেশে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি, যিনি আমাদের আন্দোলনে দৃঢ় সহায়তা করেছেন।’

ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, তিনি বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধে ভূমিকা রেখেছেন এবং এজন্য নোবেল পুরস্কারের যোগ্য। তিনি বলেন, ‘আমি আটটি শান্তিচুক্তি করেছি—এর মধ্যে ইসরায়েল-গাজা ও ভারত-পাকিস্তানের মধ্যকার একটি চুক্তিও ছিল।’

তার ভাষায়, ‘ভারত-পাকিস্তানের মধ্যে সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল, পরিস্থিতি ছিল ভয়াবহ। আমি বাণিজ্যনীতি দিয়ে এটি থামিয়েছিলাম। বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ চালাও, তবে বিশাল শুল্ক আরোপ করা হবে। পরে তারা থেমে যায়—দুই দেশই পারমাণবিক শক্তিধর।’

তবে ট্রাম্পের এই দাবিকে আগেই দৃঢ়ভাবে অস্বীকার করেছিল ভারত সরকার।

নোবেল কমিটি জানিয়েছে, মারিয়া করিনা মাচাদো ‘ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের জন্য অবিরাম লড়াই’ করার স্বীকৃতি স্বরূপ এ বছরের শান্তি পুরস্কার পেয়েছেন।

ট্রাম্প গত এক বছর ধরে নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ আখ্যা দিয়ে নোবেল পুরস্কারের প্রচারণা চালিয়ে আসছিলেন। জাতিসংঘের অধিবেশনে তিনি দাবি করেছিলেন, ‘আমার মতো শান্তির রেকর্ড কারও নেই’—ইসরায়েল-ইরান, ভারত-পাকিস্তান এমনকি ‘থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার’ বিরোধও তিনি নাকি মিটিয়ে দিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমাকে অন্তত চার-পাঁচবার নোবেল দেয়া উচিত ছিল। সবাই জানে আমি এটার যোগ্য।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৭০০ ছাড়াল

দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন। বার্তাসংস্থা এএফপির জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইসরায়েলের সঙ্গে নতুন চুক্তিতে কি থেমে যাবে যুদ্ধাপরাধের বিচার?

ইসরায়েলের সঙ্গে লেবাননের সদ্য সই হওয়া ১৪ দফার কাঠামোগত চুক্তি (ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) দেশটিতে চলমান সংঘাত প্রশমনের আশা তৈরি করলেও, এর একটি ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা।

২১ ঘণ্টা আগে

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, আটক ২

সোমবার (২৯ জুন) স্টাডে শহরের ডানকার্শট্রাসে এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই বড় ধরনের অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে মূল হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে।

১ দিন আগে

হামলা-পালটা হামলার পর ফের আলোচনার টেবিলে ইরান-যুক্তরাষ্ট্র, কাতারে বৈঠকের প্রস্তুতি

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মঙ্গলবার কাতারে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি হোয়াইট হাউজ।

১ দিন আগে