শিক্ষার্থী বিক্ষোভে টালমাটাল দিল্লি, অপসারিত শিক্ষা সচিব

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯: ০৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা প্রবল আন্দোলন ও বিক্ষোভের মুখে অবশেষে বড় পদক্ষেপ নিল মোদি সরকার। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সরাতে হলো কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশিকে; তাকে পাঠানো হয়েছে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক মৎস, পশুপালন ও দুগ্ধ উৎপাদন বিষয়ক সচিব নরেশ পাল গঙওয়ারকে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (২২ জুলাই) এই রদবদল ঘটালেও আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ কিন্তু থামেনি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের এক দফা দাবিতে যন্তর মন্তরে নিজেদের অবস্থান ধরে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে এ পরিস্থিতির মাঝেই রাতে অনশন ভেঙে মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ ও আন্দোলনকারী সোনাম ওয়াংচুক।

তবে শিক্ষামন্ত্রী জিতেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তারা এখনও সেখানে অবস্থান নিয়ে আন্দোলন করে যাচ্ছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement