দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ গেল ২১ জনের, বেশিরভাগই বিদেশি

ডেস্ক, রাজনীতি ডটকম
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ছবি: সংগৃহীত
খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি নগরীর এক আবাসিক হোটেল ও নিচে থাকা রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মালভিয়া নগরের একটি পাঁচতলা ভবনের বেজমেন্টের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে দমকলের কয়েকটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলে দুটি পানির ইঞ্জিন, দুটি পানির বাউসার, একটি দ্রুত-প্রতিক্রিয়া যান ও অন্যান্য অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়েছে।

হুজরানি এলাকার সরু একটি গলির ভেতর হোটেলটির অবস্থান। একটি ভিডিওতে আগুন থেকে বাঁচতে কিছু লোককে ভবনের উপরের তলাগুলো থেকে লাফিয়ে পড়তে দেখা যায়। ওই ভবনটিতে প্রায় ৪০ জনের মতো লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হোটেলটিতে প্রায় ২৫টি রুম আছে আর সেখানে প্রায় ৪০ জনের মতো অতিথি ছিল যাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে যাওয়া বিদেশি নাগরিক। যখন আগুনের সূত্রপাত হয় তখন হোটেলের অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।

হোটেলটির রেস্তোরাঁয় কাজ করা শেফ কেসর সিং জানান, সকাল ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলার সুইচ অন করার চেষ্টা করতেই হঠাৎ করে আগুন জ্বলে ওঠে। তিনি বলেন, ‘আমি তৎক্ষণাৎ আমার সহকারীকে বলি যে হোটেলটিতে আগুন লেগেছে। যখন আমি বের হই দেখি পুরো হোটেলে আগুন জ্বলছে। আমি কোনোরকমে বের হতে পেরেছি।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement